নাগরিক রিপোর্ট: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের মন্ত্রনালয় প্রস্তাবনা তৈরী করছে। ভারতের পানি সম্পদ মন্ত্রীকে এদেশে সফরের আমন্ত্রন জানানো হয়েছে। বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে আশাবাদী। আলোচনার মাধ্যমেই আগামীতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে। শনিবার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে মন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।
পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, পাকা ভবন করলেই হবে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানামুখি পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের নীতি নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের অগ্রনী ভ‚মিকা পালনের আহŸান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহমুদুল হক খান মামুন, প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন প্রমূখ।
২০২০-০১-২৫
