নাগরিক রিপোর্ট: নির্বাচন কমিশনের অভ্যন্তরেই কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, আমার ধারণা কমিশন সভায় আমার বক্তব্য প্রদানের স্থান সংকুচিত হয়ে পড়েছে। আমরা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে চাই। আমাদের কর্মকান্ডে তা দৃশ্যমান হওয়া বাঞ্ছনীয়। রবিবার দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইসি মাহবুব বলেন, নির্বাচন কমিশন সভায় আমার সুপারিশ সংখ্যাগরিষ্ঠতার কারণে অগৃহীত হয়। আমাকে সংখ্যালঘিষ্ঠ হিসেবে না দেখে আমার বক্তব্যের বিষয় বস্তুর মেরিটকে বিবেচনায় নেয়া সমীচীন বলে মনে করি।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমার কিছু বক্তব্য রয়ে। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের যেভাবে দায়ি পালন করা প্রয়োজন, তা হচ্ছে না। উক্ত নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে আজ পর্যন্তটি কমিশন সভা অনুষ্ঠিত হয় তার কোনাটিতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি, অনিয় বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে কোনো আলোচনা হয়ন।
২০২০-০১-২৬
