নাগরিক রিপোর্ট: বরিশালের বানারীপাড়া বন্দর বাজারে রোববার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিএনপি নেতা আব্দুস ছালামের ল্যাপ-তোষোকের কারখানাসহ ৫টি দোকান পুরে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই কারখানাসহ আরও তিনটি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত ও দুটি ঔষধের দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
জানা গেছে, রোববার সকালে বন্দর বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে বানারীপাড়া, বরিশাল ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ফায়ার সাভিস’র তিনটি ইউনিট প্রায় দু’ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় বিএনপি নেতা আব্দুস ছালামের ল্যাপ-তোষোকের কারখানা ও দোকান, শহিদুল ও তার বড় ভাই জাহিদের মোবাইল সার্ভিসিং’র দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হওয়ার পাশাপাশি পাশর্^বর্তী প্রনব সাহা ও নাঈম’র ঔষধের দোকান অংশিক ক্ষতিগ্রস্থ হয়।
বরিশাল ফায়ার সার্ভিস’র সহকারী পরিচালক মো.ফারুক হোসেন বলেন, প্রাথমিক ভাবে তাদের ধারণা বন্দর বাজারের নুর বেডিং স্টোরের ল্যাপ-তোষোকের কারখানার তুলা ছাটাই মেশিনের কাছ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ল্যাপ-তোষকের ওই কারখানাসহ পাশর্^বর্তী আরও ৩টি দোকান ভষ্মিভূত ও দু’টি দোকানের আংশিক ক্ষতি হয়।
বন্দর বাজারের নুর বেডিং স্টোরের সত্যাধীকারী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম জানান, ঘটনার সময় তার দোকানে কোন লোক ছিল না। রোববার সকাল সোয়া ৮টার পরে তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন, যে তার দোকানে আগুন লেগেছে। কিভাবে তার দোকান থেকে আগুন লেগেছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেনি।
এব্যপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, দমকল কর্মীরা তাকে জানিয়েছেন ল্যাপ-তোষকের দোকানের কারখানা থেকে বিদ্যুতের সটসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্থ দোকানীদের আর্থিক সহায়তা প্রদানের আশ^াস দিয়েছেন।
২০২০-০১-২৬
