সীমান্তে হত্যার প্রতিবাদে অনশন

Spread the love

নাগরিক রিপোর্ট: সীমান্তে হত্যার প্রতিবাদে চার দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম। একই ইস্যুতে রাজধানীতে আরও দুই শিক্ষার্থী যথাক্রমে দুই ও তিন দিন ধরে অবস্থান করছেন।
আরিফ গত শনিবার বিকেল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেন। একই সময় সীমান্তে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ও ছাত্র ফেডারেশনের কর্মী নাসির আবদুল্লাহ। অন্যদিকে, রোববার বিকেল থেকে আরিফের সঙ্গে সংহতি জানিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী নাজমুল করিম ওরফে রিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *