নাগরিকি রপোর্ট: আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় বরিশালের উজিরপুর উপজেলায় কেন্দ্র সচিবের দায়িত্ব পাওয়া এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ৭ প্রধান শিক্ষক। তারা কেন্দ্র সচিবের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ এনে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে অনাস্থা দেন কেন্দ্র সচিবের বিরুদ্ধে।
ওই কেন্দ্র সচিব হলেন- উজিরপুর উপজেলা সদরে অবস্থিত ডবিøউ.বি.ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। তার বিরুদ্ধে অনাস্থা জানানো প্রধান শিক্ষকরা হলেন- সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নুরুল হক সরদার, শেরেবাংলা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিজানুর রহমান, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের আবু ইউসুফ, সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের বঙ্কিম চন্দ্র হালদার, আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আবুল কালাম আজাদ, শিকারপুর জি.জি মাধ্যমিক বিদ্যালয়ের হরেকৃঞ্চ হালদার, জয়শ্রী-মুন্ডুপাশা এস.এ.বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের সেকেন্দার আলী খান। এ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের এস.এস.সি পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে- ডবিøউ.বি.ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।
অনাস্থা জানানো প্রধান শিক্ষকদের অভিযোগ, ডবিøউ.বি.ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কেন্দ্রের অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে পরমর্শ না করেই কেন্দ্র খরচ হিসাবে অযৌক্তিক ও অনৈতিক বাজেট উপস্থাপন করেছেন। যা অন্যান্য প্রধান শিক্ষকদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। তাছাড়া মো. শাহ আলমের বিরুদ্ধে বিগত সময়েও দূর্ণীতির অভিযোগ রয়েছে। গতবছর এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন কেন্দ্রে অসাদুপায় অবলম্বন ও নকল সরবরাহকারীকে পালাতে সাহায্যে করায় তাকে কেন্দ্র সচিবের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। প্রধান শিক্ষকরা শাহআলমকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন কেন্দ্র সচিব নিয়োগের দাবী জানিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস জানান, প্রধান শিক্ষকদের একটি আবেদন তিনি দুই দিন আগে পেয়েছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
২০২০-০১-২৯
