আইএইচটি’র চার শিক্ষার্থী বহিস্কার

Spread the love

নাগরিকি রপোর্ট: গভীর রাতে এক ছাত্রকে নির্যাতনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করেছে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কর্তৃপক্ষ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউট এর অধ্যক্ষ এসএম সাইফুল ইসলাম।
বহিষ্কৃত ওই ৪জন হচ্ছে- রেডিওলজি বিভাগের ২য় বর্ষের ছাত্র সাগর বিশ্বাস দেবজিৎ, সৈকত বিশ্বাস, একই বর্ষের ডেন্টাল অনুষদের মো: ইমন এবং ফার্মেসী অনুষদের পিয়াস চন্দ্র কুড়ি।
অধ্যক্ষ জানান, ২৩ জানুয়ারী রাতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির বয়েজ হোস্টেলের ৪১৩নং কক্ষে ডেন্টাল অনুষদের মো: সালাউদ্দিনকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *