নাগরিক রিপোর্ট: নদী দ্বারা বিচ্ছিন্ন উপজেলা মেহেন্দীগঞ্জবাসীর যোগাযোগের দুর্দিন ঘুছে যাচ্ছে। প্রত্যন্ত এ উপজেলার সাথে জেলা শহর বরিশালের সড়ক যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়নবোর্ড প্রায় দেড়শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় মাসকাটা নদীতে সেতুসহ প্রায় ১৬শ মিটার সড়ক যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। জানা গেছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুকের নির্দেশে মঙ্গলবার এটি বাস্তবানের সম্ভাব্যতা যাচাইয়ে মেহেন্দীগঞ্জ পরির্দশন করেছেন প্রকল্পের টেকনিক্যাল কমিটি। কমিটির প্রধান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (ডিজাইন) মোতাহার হোসেন ইতিবাচক মতামতও দিয়েছেন। এর ফলে বিচ্ছিন্ন মেহেন্দীগঞ্জবাসী মাত্র দেড় থেকে ২ ঘন্টায় সড়ক পথে বরিশালে পৌছাতে পারবেন বলে আশার আলো দেখা দিয়েছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে বলেন, স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের চেষ্টার ফসল হিসাবে মেহেন্দিগঞ্জে এ সড়ক যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ে মঙ্গলবার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রকল্পের সংশ্লিস্টরা বেশ আশাবাদি। মেহেন্দীগঞ্জবাসীর এ স্বপ্ন বাস্তবায়ন হবে বলে তিনি আশা করছেন।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ সহকারী প্রকৌশলী মো: সোহাগ তালুকদার বলেন, মেহেন্দীগঞ্জের সাথে বরিশালের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মাসকাটা নদীর চ্যানেলে ২১০ মিটার দৈর্ঘ্যের একটি সেত নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। বাদ বাকি অংশে প্রায় ১৪শ মিটার হবে রাস্তা। মোট ১৬শ মিটার যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এজন্য প্রায় দেড়শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় মেহেন্দীগঞ্জ উপজেলা সদরের পাতারহাট স্টীমার ঘাট হয়ে বেরিবাধের মাথা থেকে (মাসকাটা নদীর উপর) জাঙ্গালিয়া ইউনিয়নের মিটুয়ার খেয়াঘাট পর্যন্ত একটি সেতু নির্মিত হবে। যার দৈর্ঘ্য ২১০ মিটার। সেখান থেকে জাঙ্গালিয়ার অপরাংশে সড়ক ও জনপথের রাস্তা আছে। যার মাধ্যমে সরাসরি দক্ষিন আমিরগঞ্জ এর লাহারহাটে নতুন একটি ফেরি ঘাট স্থাপন হচ্ছে।
উপ সহকারী প্রকৌশলী সোহাগ বলেন, প্রকল্পের ডিজাইন ও স্টিমেট সম্পন্ন হয়েছে। এটি বাস্তবায়নের জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। কমিটির প্রধান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (ডিজাইন) মোতাহার হোসেন। মঙ্গলবার টেকনিক্যাল কমিটি প্রকল্পটির স্থান পরিদর্শন করেছেন। এটি বাস্তবায়নে ইতিবাচক মতামতও দিয়েছেন কমিটির সদস্যগন। সম্ভাব্য ২০২২ সাল নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হতে পারে বলে তিনি জানান।
জাঙ্গালিয়ার পার্শবর্তী ইউনিয়ন চরগোপালপুর ইউপি চেয়ারম্যান সামশুল বারী মনির বলেন, এই সড়ক যোগাযোগ ব্যবস্থায় মেহেন্দীগঞ্জ আর বিচ্ছিন্ন থাকবে না। উপজেলার সদর পাতারহাট স্টীমার ঘাট হয়ে বেরিবাধের মাথা থেকে জাঙ্গালিয়া মিটুয়ার খেয়াঘাট পর্যন্ত একটি সেতু হলে জাঙ্গালিয়ার অপরাংশে সড়ক ও জনপথের রাস্তা আছে। সেখান থেকে সরাসরি দক্ষিন আমিরগঞ্জ এর লাহারহাটে নতুন একটি ফেরি ঘাট হবে। ওই ফেরি পেড়িয়ে বরিশালে পৌছাতে মাত্র দেড় থেকে ২ ঘন্টা সময় লাঘবে। ইউপি চেয়ারম্যান মনির বলেন, এর ফলে মেহেন্দীগঞ্জবাসীর সময় বাচঁবে। জেলা শহরের সাথে মেহেন্দীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।
এব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের সদস্য সচিব উজ্জল কুমার সেন বলেন, মেহেন্দীগঞ্জে সড়ক যোগাযোগ সৃস্টি করতে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুকের নির্দেশে বিচ্ছিন্ন এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় সেতু, এ্যাপ্রোচ সড়ক হবে। প্রায় দেড়শ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে অচিরেই কাজ শুরু হতে পারে।
২০২০-০১-৩১
