পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের ২০ চীনা নাগরিক পর্যবেক্ষণে

Spread the love

নাগরিক রিপোর্ট: কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের ২০ চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতি সম্প্রতি তারা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে এদের আলাদা ভবনে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে কলাপাড়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
জানা গেছে, ১৪দিন এদের এভাবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপরে সবাই কাজে যোগদান করবেন। করোনা ভাইরাসের সংক্রমন আছে কি না তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এরা সবাই সুস্থ্য এবং স্বাভাবিক রয়েছেন। কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারসহ বিদ্যুতকেন্দ্রের বিশেষ মেডিকেল টিম তাদের চেকআপ করছেন।
ডা: চিন্ময় হাওলাদার আলোকিত বাংলাদেশকে বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র একটি গুরুত্বপূর্ন স্থাপনা। তাই এখানকার চীনা নাগরিকদের সতর্কতায় রাখা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ নেয়া ২০ চীনা নাগরিকের ১৭ জন ৩০ জানুয়ারি, দুই জন ২৩ জানুয়ারি এবং ১ জন ২৬ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন। তারা আসার পর থেকেই আলাদা ভবনে কোয়ারেন্টাইম করে রাখা হয়। তিনি নিশ্চিত করেছেন, এসব চীনা নাগরিকদের মধ্যে করোনা ভাইরাসের কোন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়নি। তারা সবাই সুস্থ রয়েছেন। শঙ্কার কিছুই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *