সৈয়দ জুয়েল: আয়োজনে বরিশাল, কিন্তু অতিথি থাকবেন তাদের বন্ধু পরিবারও। সবাই মিলেই আমরা বাংলাদেশী। এই প্রত্যয়ে একে অপরের মাঝে মজবুত সেতু বন্ধনে আগামী ১৮ই ফেব্রæয়ারী মঙ্গলবার গলওয়ের কমার্শিয়াল বোট ক্লাবে পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে বৃহত্তর বরিশাল পরিবার।
ধীর পায়ে বিদেশের মাটিতে এগিয়ে যাচ্ছে দেশীয় সংস্কৃতির ধারা। পরবর্তী প্রজন্মের সাথে দেশীয় সংস্কৃতির পরিচয়ে বাংলাদেশের সাথে এখানের বেড়ে ওঠা ছেলেমেয়েদের নাড়ীর টান উপলব্ধি করানোই এ জাতীয় অনুস্ঠান সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ তৈরীতেও এক ধাপ এগিয়ে যায়। আয়োজকরা ধারনা করছেন বৃহত্তর বরিশাল সহ অন্যান্য জেলার অতিথিদের আগমনে গলওয়ের কমার্শিয়াল বোট ক্লাবটি দেশীয় পিঠার সাজে সজ্জিত হয়ে তার সৌরভ ছড়িয়ে দিবে সবার মাঝে।
প্রায় দশ থেকে বারোটি পিঠার স্টলে থাকবে বাহারি রকমের পিঠা। সাথে দর্শকদের মনের খোরাক মেটাতে থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। সব মিলিয়ে এক সফল ভালবাসার বন্ধনে জড়ানো পিঠা উৎসব দেখার অপেক্ষায় এখানকার বাংলাদেশীরা।

