সৈয়দ জুয়েল: প্রচারনা প্রায় শেষ। কাল শনিবার সকাল ৭ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত চলবে ভোট। শেষ অনেক বছর ধরেই ফিনেগাল ও ফিনেফল এ দুটো বৃহৎ দলের যে কোন একটি দলই কোয়ালিশন সরকার গঠন করে ছোট দল গুলি নিয়ে। এবারেও তার ব্যাতিক্রম না হওয়ার সম্ভাবনাই বেশি।
গত সাধারন নির্বাচনে ফিনেগাল কোয়ালিশন সরকার গঠন করেছিল, এবার ফিনেগাল একটু চাপের মুখে। বিশেষ করে স্বাস্থ্য ও হাউজিং সেক্টরে আশানুরূপ উন্নতি না করায় ভোটাররা ফিনেফল অথবা অন্য দলগুলোর প্রতি ঝুকতে পারে।
শিনফেন, সোস্যাল ডেমোক্রেট, লেবার, গ্রীন পার্টি, ইনডেপেন্ডের মত গুরত্বপূর্ণ দলগুলো সরকার পরিবর্তনে বড় এক ফ্যাক্টর। আর তাই ফিনেগাল আর ফিনেফল এ দুই শীর্ষ দল যাদের সাথে সমঝতা করে কাছে টানতে পারবে। সরকার গঠন তারাই করবে বলে ধারনা করছেন এখানকার ভেটাররা। তবে ফিনেগালের সাথে এ সব দলগুলোর সাথে সখ্যতা আছে বেশ। এদিক থেকে ফিনেগাল এগিয়ে থাকলেও আসন কমে যেতে পারে তাদের। আর এ সুযোগ কাজে লাগাতে পারে ফিনেফল।
আর তাই নির্বাচনী ফলাফল নিয়ে সরকার গঠনে ঝুঁকিতে থাকবে এ দুটো দলই। সব মিলিয়ে একটা প্রতিদ্বন্ধিত্বপূর্ন নির্বাচনের দ্বারপ্রান্তে আইরিশরা। আইরিশ বাংলাদেশীরাও ভোট নিয়ে বেশ আগ্রহ, তাদের ভোট মূলত মাইগ্রান্টদের সুযোগ সুবিধা দিয়ে থাকেন তাদের বাক্সেই যাবে, তবে এখানের অনেক বাংলাদেশীরা স্থানীয় রাজনীতিতে ঢুকে পরায়- তাদের পছন্দসই দলগুলেকেই তাদের ভোট প্রদান করবেন।
২০২০-০২-০৭
