নাগরিক রিপোর্ট: ১০ বছরের শিশু ধর্ষনের দায়ে বৃদ্ধ শাহজাহান রাঢ়ীকে (৬০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার এ দন্ডাদেশ দেন। রায় ঘোষনার পর শাহজাহান রাঢ়ীকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শাহজাহান রাঢ়ী মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়াবাগ গ্রামের মৃত সৈয়দ জামালের ছেলে। ধর্ষিতা শিশুটিও একই গ্রামের বাসিন্দা।
আদালত সুত্রে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ ১০ বছরের এক শিশুকে ধর্ষন করে শাহাজাহান রাঢ়ী। ইয়ারবাগ গ্রামে তার একটি মাছের ঘের রয়েছে। ঘটনার দিন সন্ধায় শিশুটি মাছের ঘেরে শুকানো কাপর আনতে গেলে আখ ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করা হয়। তখন শাহজাহান রাঢ়ীর বয়স ছিল ৫০ বছর।
এ ঘটনায় একই বছরের ৭ মার্চ শিশুটির মা বাদী নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় ২০১০ সালের ১৫ মে মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন উপ পরিদর্শক আব্দুল মালেক মামলার চার্জসীট দেন। আদালতে ৬ জনের স্বাক্ষ্য গ্রহনে অভিযোগ প্রমানিত হওয়ায় শাহজাহান রাঢ়ীকে উল্লেখিত দন্ড দেয়া হয়।
২০২০-০২-১০
