নাগরিক ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালই দেশের অর্থনীতিকে ফোকলা করেছেন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুস্তফা কামাল বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী এ কথা শুনে যদি হাসতে হাসতে রিজভী হার্টফেল করে মারা যান তাহলে অর্থমন্ত্রীই দায়ী থাকবেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এ কথা বলেন।
রিজভী আরো বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে। দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন আপনারাই। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বীকার করেছেন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।
