বরিশাল-স্বরূপকাঠী সড়ক যোগাযোগ বন্ধ

Spread the love

নাগরিক রিপোর্ট: ট্রাকসহ বেইলি সেতু ভেঙ্গে খালে পড়ায় বরিশালের সঙ্গে বানারীপাড়া স্বরূপকাঠী উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৭টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা বাজার সংলগ্ন বেইলি সেতুটি ভেঙ্গে গেলে এ অচলবস্থার সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটের সাধারন মানুষ।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, ১২ চাকার একটি ট্রাক বালু বোঝাইসহ পাড় হওয়ার সময় সেতুর মাঝ বরাবর ভেঙ্গে পড়ে। ফলে এ সড়ক দিয়ে বানারীপাড়া ও স্বরূপাকাঠী উপজেলায় যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।
আমিনুল ইসলাম আরো জানান, মাধবপাশা বাজার সংলগ্ন খালটিতে প্রায় এক দশক আগে সেতু নির্মান শুরু হলেও এখনও শেষ হয়নি। সেতু নির্মান কাজ শুরুর সময় বিকল্প পথে যানবহন চলাচলের জন্য বেইলি সেতুটি স্থাপন করা হয়েছিল। একদশকে এ সেতুটি নরবরে হয়ে যায়। ঝুকি নিয়ে যানবহন পাড়াপাড় হতো। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রুটে তীব্র যানজট সৃস্টি হয়েছে। উদ্ধার কাজ চলছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, বেইলি সেতু পুনস্থাপন করতে আরো ৫/৬ দিন সময় লাগবে। এসময়ে বিকল্প যোগাযোগ স্থাপন করতে না পারায় খেয়া পাড়াপার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *