বসল ২৪তম স্প্যান, দৃশ্যমান ৩৬০০ মিটার

Spread the love

নাগরিক ডেস্ক: পদ্মাসেতুর ৩০ ও ৩১ নম্বর পিলারে ২৪তম স্প্যান ‘৫-এফ’ বসানো হয়েছে। স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৩৬০০ মিটার। ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪তম স্প্যানটিও বসানো হলো। প্রায় দুই ঘন্টা কারিগরি সকল কাজ শেষ করে দুপুর ১ টা ২০ মিনিটের সময় স্প্যানটি বসানো সম্পন্ন হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা স্প্যান নিয়ে রওয়ানা করে ভাসমান ক্রেন। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে নির্ধারিত পিলারের সামনে এসে পৌঁছায়।

প্রকৌশলী সূত্রে জানা গেছে, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টি পিলারের কাজ শেষ। বাকি আছে ৪টি পিলারের কাজ। যা শেষ হবে আগামী এপ্রিলে। আর পদ্মাসেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৪টি বসানো হলো। বাকি আছে ১৭টি। বাকিগুলো আগামী জুলাইয়ের মধ্যে বসে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *