বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল বিএম কলেজে মঙ্গলবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে কর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ছাত্র মো: জাফর, ইয়াছিন ও রিশাত আহত হয়েছেন। পরে উভয় গ্রুপে ধারাল অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের মূল ভবনের সামনে সমাজকল্যান বিভাগের ১ম ও ২য় বর্ষের মধ্যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল্লাহ মুনিমের অনুসারী সমাজকল্যান বিভাগের ফাহিমের সাথে মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার অনুসারী একই বিভাগের ২য় বর্ষের ছাত্র ফয়সালের দ্বন্দ বাধে।
একপর্যায়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পরে। এ ঘটনার পর উভয় পক্ষ ক্যাম্পাসে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। এব্যপারে বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, দুই গ্রæপের মধ্যে মারামারি হয়েছে। তাদেরডেকে এনে মীমাংসা করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *