নাগরিক রিপোর্ট: পুলিশের মহাপরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, পরিসংখ্যানগত দিক থেকে দেশে ধর্ষনের সংখ্যা নি:স্বন্দেহে বৃদ্ধি পেয়েছে। তবে ধর্ষনের প্রতিটি ঘটনার তদন্ত হচ্ছে। এক্ষেত্রে পুলিশের গাফিলতির কোন সুযোগ নেই। তবে পুরো বিষয় নিয়ে ভাববার সময় এসেছে। সমাজের এই অবক্ষয়কে দুর করতে আমাদের পরবর্তী প্রজন্মকে নৈতিকভাবে শিক্ষা দিতে হবে। বুধবার বরিশাল পুলিশ লাইনস এ জেলা পুলিশের বহুতল ব্যারাক ভবনসহ ৩টি উন্নয়ন কার্যক্রম উদ্বোধন কালে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিক সাগর-রুনী মামলা প্রসঙ্গে বলেন, অনেক কেস রয়েছে যা তাৎক্ষনিক উদঘাটন করা যায় না। দীর্ঘ সময় লাগে। সাংবাদিক সাগর-রুনী মামলাও এমন ধরনের। এই মামলায় পুলিশ ব্যার্থ বলা যাবে না। তদন্ত চলছে। তবে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কোন আবেদন করা হয়েছে কিনা তা তার জানা নেই। তিনি বলেন, সাগর-রুনী মামলায় পুলিশ কোন চাপে নেই।
সকালে ব্যারাক ভবন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশানর মো: সাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বীর প্রতিক মহিউদ্দিন মানিক প্রমূখ।
পরে আইজিপি পুলিশের এক বিশেষ কল্যান সভায় অংশগ্রহন করেন। এর আগে সকালে পুলিশ অফিসার্স মেসে মেট্রোপলিটন পুলিশের সাথে মতবিনিময় করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
২০২০-০২-১২
