বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন, প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: এই প্রথম বসন্ত বরন ও ভালোবাসা দিবস উদযান হল। দুটি দিবস একই দিনে হওয়াতে বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। শুক্রবার সকাল থেকে রাত অবধি বরিশালে নানা অনুষ্ঠান চলছে দিবসটি ঘিরে।
এ উপলক্ষে প্রতিবারের মত এবারো সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব সকাল ৯টা থেকে শুরু হয়েছে। সেখানে দিনভর শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব চলেছে। কোকিলের কুহুতান আর নতুন পল্লবের সাথে প্রকৃতির নতুন সাজকে বরণ করতে এই আয়োজনে এসে আনন্দিত শিক্ষার্থীরা।
বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে বসন্ত উৎসব এবং নগরীর জগদ্বীশ সারস্বত বালিকা বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপী বসন্ত উৎসব। এর পাশাপাশি ভালবাসা দিবস উপলক্ষে বরিশালের ত্রিশ গোডাউন কীর্তনখোলা নদীর পাড়, মুক্তিযোদ্ধা পার্ক, আব্দুর রব সেরনিয়াবাত সেতু সহ বিভিন্ন বিনোদন স্পটে প্রকৃতি প্রেমীদের ঢল নামে।

প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ:
এদিকে ভালোবাসার নামে প্রহসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিএম কলেজের প্রেম বঞ্চিত সংঘ। শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে কলেজের মূল ভবনের সামনে এসে প্রবিাদ সমাবেশ করা হয়। কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের সিঙ্গেল কমিটির আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *