বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ

Spread the love

নাগরিক ডেস্ক: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলের নেতাকর্মীদের জড়ো হতে দিচ্ছে না পুলিশ। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করলে পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়েছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল হবে। তবে সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত থাকলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় নেতাকর্মীদেরকে দলীয় কার্যালয় ভেতরে ঢুকিয়ে দেয় পুলিশ।’ পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ অনেকেই। বর্তমানে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। তবে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল বের করা হবে বলে রিজভী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *