চীনের বিকল্প খুঁজছে বাংলাদেশ

Spread the love

নাগরিক ডেস্ক: মানুষের সংস্পর্শে ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাস রোধে ব্যবস্থা নিচ্ছে চীন সরকার। তারা বিভিন্ন দেশের সঙ্গে আমদানি-রফতানি স্থগিত রয়েছে। এজন্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বাংলাদেশের পণ্য আমদানির বড় বাজার হলো চীন। ফলে দেশটির সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ‘চীন থেকে যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলোর বিকল্প বাজার খোঁজা হচ্ছে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস চায়নাতে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। আগে যেখানে অন এরাইভাল ভিসা দেয়া হতো সেটা কিন্তু আমরা দিচ্ছি না। আমাদের এয়ারপোর্ট এবং অন্যান্য সব জায়গায় কেউ আসলেই সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হচ্ছে। যাতে এটা ছড়িয়ে যেতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *