বরিশালে আন্দোলনে নামছে বাস মালিকরা

Spread the love

নাগরিক রিপোর্ট: মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে বিআরটিসি’র বাস, থ্রী হুইলার যানবহন এবং ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধে আন্দোলনে নামছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদ ব্যানারে এ আন্দোলনে নামবেন তারা। বরিশাল বিভাগের ৬ জেলা যথাক্রমে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর এবং বাগেরহাট ও খুলনা জেলার বাস মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৃহস্পতিবার বরিশাল নগরীতে এক সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
ঐক্য পরিষদের আহŸায়ক ও বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমম্বয় পরিষদের সভাপতি কাওছার হোসেন শিপন জানান, বাস চলাচলরত রুটগুলোতে অনিয়মতান্ত্রিকভাবে বিআরটিসির বাস এবং থ্রী-হুইলার যানবহন ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চলছে। এছাড়াও এসব রুটে রুটপারমিটহীন ব্যানার সম্বলিত দুরপাল্লার পরিবহ চলাচল করায় প্রকৃত পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এসব বন্ধের দাবীতে বরিশাল বিভাগের ৬ জেলা এবং খুলনা ও বাগেরহাটের বাস-শ্রমিকরা যৌথভাবে আন্দোলনে নামমেন।
তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দাবীর বিষয়টি অবহিত করে আগামী ২৫ ফ্রেব্রæয়ারী সকাল ১১টায় ৮ জেলায় একযোগে মানববন্ধন করা হবে। ওইদিন কর্মসূচী পালনে ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৮ জেলায় অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *