নাগরিক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে দীর্ঘদিনন পর রাজপথে বাঁধাহীন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুক্রবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মিনার চত্ত¡র থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি ফজলুল হক এভিনিউ, ফলপট্টি, কাঠপট্টি ও সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় চত্ত¡রে গিয়ে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করে।
এদিকে দির্ঘদিন পর বেগম জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীদের বেশ উচ্ছাসিত দেখা গেছে।
২০২০-০২-২১
