নাগরিক রিপোর্ট: গত বছরের মত এবছরও সেন্ট প্যাট্রিক্স প্যারেডে বাংলাদেশ কমিউনিটি গলওয়ের অংশগ্রহন নিশ্চিত হওয়ার পরেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে- স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সেন্ট প্যাট্রিক্স প্যারেডে অংশগ্রহন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাশাপাশি তাফসিরুল মাহফিলেরও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে গলওয়ে বাংলাদেশ কমিউনিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি অহেতুক জনসমাগম স্থান এড়িয়ে চলারও পরামর্শ দেন গলওয়ে বাংলাদেশ কমিউনিটি।

