‘শিশুদের উন্নয়নে মেয়র হিসেবে পাশে আছি’

Spread the love

নাগরিক রিপোর্ট: জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর বরিশাল জেলা শাখার সম্মেলন ও শিশু সমাবেশ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সকালে সম্মেলন ও শিশু সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (গোয়েন্দা) জুলফিকার আলী হায়দার।
বিকালে সম্মেলনের দ্বিতীয় পর্বে সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব আমিনুল ইসলাম খান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জাতীয় পতাকা এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আলী খেলাঘরের পতাকা উত্তোলন করেন। পরে প্রধান অতিথি বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে মুরাদ খানের নেতৃত্বে নৃত্য শিল্পিরা নৃত্য পরিবেশন করেন।
মেয়র সাদিক আবদুল্লাহ তার বক্তৃতায় অভিভকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের মনের কথা আগে আপনাকে বুঝতে হবে, তারপরে শিশুদেরকে আপনার কথা বুঝাতে হবে। আগামী প্রজন্মের শিশুরা নিজেদের যোগ্যতা মেধা বিকাশ ঘটিয়ে বড় হবে, স্কুলে ভর্তি পরীক্ষায় তদবির করে এসকল শিশুদেরকে জীবনের শুরুতেই দূর্নীতির দিকে ঠেলে দিবেন না। বরিশাল নগরে শিশুদের প্রতিটি উন্নয়নমূলক কাজে একজন মেয়র হিসাবে পাশে আছি এবং শিশুদের জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা করে যাব।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি জীবন কৃঞ্চ দে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ও শিশু সমাবেশের আহবায়ক ও বরিশাল খেলাঘর সাধারন সম্পাদক কৌশিক আহমেদ রাহাত। শিশু সমবেশের বরিশাল জেলার ১৬টি শিশু সংগঠনের কয়েকশত শিশু অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *