পচাবাসি খাবার: বনফুলসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীতে বনফুল বেকারিসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এসময় চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ও পচাবাসি খাবার রাখার অপরাধে নগরীর বনফুল বেকারিকে ১০ হাজার টাকা, ওয়েস্টার্ন ফুডকে ৩০ হাজার, লেক ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার ও ঢাকা সর্মা হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে র‌্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, বিএসটিআইএর কর্মকর্তা মাহফুজুর রহমান উপিস্থত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *