নাগরিক রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষায় আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরুর দুই দিনের মধ্যে মেশিনে ত্রæটি দেখা দিয়েছে। বিষয়টি স্বীকার করলেও তাতে সমস্যা হবে না বলে দাবি করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাস।
গত বৃহস্পতিবার রাতে পিসিআর মেশিনের সহায়ক যন্ত্রাংশে (বায়ো সেফটি কেবিনেট) ত্রæটি দেখা দেওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান তড়িঘড়ি করে শুক্রবার ওই মেশিণে যন্ত্রাংশ প্রতিস্থাপন করেছে। তবে কমক্ষমতাসম্পন্ন মেশিন প্রতিস্থাপন করায় করোনা রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা আগের চেয়ে ৩ভাগ কমে গেছে বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের এক চিকিৎসক।
মাইক্রোবায়োলজি বিভাগের আরপি-করোনা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. একেএম আকবর কবির জানান, পিসিআর মেশিনের সহায়ক মেশিন বায়ো সেফটি কেবিনেটে ত্রæটি বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়েছে। পরে সরবরাহকারী প্রতিষ্ঠান প্রথম বায়োসেফটি কেবিনেট মেশিনের চেয়ে কমক্ষমতা সম্পন্ন একটি মেশিন প্রতিস্থাপন করেছে। ফলে আগে প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা গেলেও এখন সক্ষমতা চার ভাগে নেমে এসেছে।
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম বলেছেন, আরটি-পিসিআর মেশিনের বায়োসেফটি কেবিনেটে ত্রæটির কথা জানতে পেরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আপাতত কম সক্ষমতার একটি যন্ত্রাংশ প্রতিস্থাপন করে মেশিনটির কার্যক্রম চালু রাখা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে আগের ক্ষমতাসম্পন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত বুধবার বরিশাল শেবাচিম’র মাইক্রোবায়োলজি বিভাগে করোনাভাইরাস পরীক্ষারা ল্যাবের কার্যক্রম শুরু হয়। পর প্রথম ২ দিনে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৪জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা হলে সকলের নমুনাই নেগেটিভ এসেছে।
২০২০-০৪-১১
