দোকানপাট-শপিংমল খোলার অনুমতি

Spread the love

নাগরিক রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির মধ্যে শর্ত দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার। রমজান ও ঈদ সামনে রেখে আগামী ১০ এপ্রিল থেকে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় চলমান ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার নির্দেশনায় বলা হয়, রমজান এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে।
তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। আর দোকানপাট ও শপিংমল আবশ্যিকভাবে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে, জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *