নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রুপা আক্তার (১৫) নামক এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা আক্তার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মো. ফিরোজ মীরের মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। ঘটনার পরই মোটরসাইকেল চালক ও ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আটককৃত মোটর সাইকেলচালক ইমরান আকন পৌর এলাকার বৈচন্ডী গ্রামের বাবুর্চি সুমন আকনের ছেলে ও ট্রাক চালক সোহাগ হোসেন এম.খান গ্রুপের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপা আক্তার তার ছোট বোন সোনামনিকে নিয়ে ঈদের কেনাকাটা করতে ইমরান আকনের ভাড়ায় মোটরসাইকেলে বাড়ি থেকে নলছিটি শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিপুর এলাকায় একই দিক থেকে আসা এম.খান গ্রুপের একটি ট্রাক ওভারটেক করার সময় ধাক্কা তারা রুপা ও তার বোন সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপা আক্তারকে মৃত্যু ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালক মো. সোহাগকে আটক করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইমরান আকনকেও থানায় আনা হয়েছে।
২০২০-০৫-১৯

Your blog has a wealth of helpful information that is simple to digest. Thanks for all that you do.
Your website feels like a fountain of information and inspiration. Thank you for offering it with us.