বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন’র দেশবাসীর কাছে দোয়া কামনা

Spread the love

নাগরিক ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নেতা ও গৌরনদী-আগৈলঝাড়া থেকে নির্বাচিত সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন গত ৩০ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ চিহ্নিত হয়েছেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঢাকায় তার নিজ বাসায় সঙ্গনিরোধ অবস্থায় রয়েছেন। তিনি জানান, বর্তমানে শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল আছেন তিনি। তার অসুস্থতার খবর শুনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে খোঁজখবর রাখছেন।


দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। ইতিমধ্যেই আগৈলঝাড়া-গৌরনদীর প্রায় সব মসজিদ, মন্দির ও গির্জায় তার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনার চলমান আছে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব সহ সকলের প্রতি নিয়মিত তার অসুখের খোঁজখবর নেয়া ও দোয়া প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।


বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি অচিরেই করোনামুক্ত হয়ে সুস্থ ও স্বভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *