বাবুগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সেখানকার একদল মুক্তিযোদ্ধা। তাদের অভিযোগ- মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কার্যক্রম চলাকালে ইউএনও এক মুক্তিযোদ্ধার স্বাক্ষীকে ভাড়াটিয়া বলে কটাক্ষ করেছেন। এতে ক্ষুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন।

তবে ইউএনও মো. আমীনুল ইসলাম বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার যাছাই-বাছাই কার্যক্রম চলাকালে কিছু মুক্তিযোদ্ধা দাবী করেন ইউএনও সেখানে কোন কথা বলতে পারবেন না। এ নিয়ে ভুল বোঝাবুঝিতে কয়েকজন মুক্তিযোদ্ধা বাইরে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীরা জানান, শনিবার যাছাই-বাছাই কার্যক্রম চলাকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জামসেদ হায়দারের পক্ষে আসা এক স্বাক্ষীকে ভাড়াটিয়া বলে কটাক্ষ করেছেন ইউএনও আমীনুল ইসলাম। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপদস্থ করায় ক্ষুদ্ধ হয়ে তারা বিক্ষোভ করেছেন। পরে স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক মকিতুর রহমান কিসলুর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

এব্যপারে বাবুগঞ্জ উপজেলা যাছাই-বাছাই কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ বলেন, একজন সাবেক ব্যংক কর্মকর্তার সঙ্গে ইউএনও’র ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি কাউকে ভাড়াটিয়া বলে কটাক্ষ করেননি।

Exif_JPEG_420

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *