বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা দুইশ ছাড়ালো

Spread the love

নাগারকি রিপোর্ট:
বরিশাল বিভাগে করোনা সংক্রামনের ৩৩১তম দিনে মৃত্যুর সংখ্যা দুই শতাধিক অতিক্রম করেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা: বাসুদেব কুমার দাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত জানুয়ারী মাসে বিভাগের অপর ৫ জেলায় কভিড-১৯ আক্রান্ত রোগী মারা যাননি, তবে বরিশাল জেলায় একাধিকজনে মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার জেলায় একজনের মৃত্যুর পর মৃত্যু সংখ্যা দুইশ’ অতিক্রম করেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানবিদ এএসএম আহসান কবির জানিয়েছেন, সংক্রমনের পর থেকে মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২০১ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল জেলায় ৮৭ জন। এছাড়া পটুয়াখালী জেলায় ৪১ জন, পিরোজপুর জেলায় ২৫ জন, বরগুনা জেলায় ২২ জন, ঝালকাঠী জেলায় ১৬ জন এবং ভোলা জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দশ হাজার ৬১৮ জন। এরমধ্য থেকে সুস্থ্য হয়েছেন দশ হাজার ২৩১ জন। সর্বশেষ মঙ্গলবার বরিশাল জেলায় মাত্র ৪জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাকি পটুয়াখালী বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলায় নুতন করে কেউ শনাক্ত হননি।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ মার্চ বরিশাল বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী ছিলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় নারায়নগঞ্জ ফেরত এক যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *