বাস ও অ্যাম্বুলেন্সে সংঘর্ষ, নবজাতক শিশু নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাবুগঞ্জে অ্যাম্বুলেন্সের সঙ্গে চরমোনাই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবযাতক শিশু নিহত হয়েছে। এসময় আরো ১০ জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পূর্ব প্রান্তের ঢালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।


জানা গেছে, বাসটি চরমোনার মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে এম্বুলেন্সটি বরিশাল নগরী থেকে নবজাতক শিশুকে নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিলো।


দুর্ঘটনার পর আধা ঘন্টা সড়কের দুই ধারে যানবাহন আটকা পরে। এতে তীব্র যানজট সৃস্টি হয়। বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম এভং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *