নাগরিক রিপোর্ট:
আঞ্চলিক দৈনিক বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুরাদ হোসেন আর নেই। সাংবাদিক অঙ্গনের অতি প্রিয় মুখ মুরাদ শুক্রবার বিকেল সোয়া ৪টায় শেবাচিম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুরাদ বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ছিলেন। শনিবার সকাল ১০ টায় তার বাসভবন সংলগ্ন ২৪ নং ওয়ার্ড মোল্লা বাড়ি জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
