বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

Spread the love

নাগরিক ডেস্ক:
বরিশালে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসন, সিটিকরপোরেশন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ প্রশাসনের প্রধানগন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন ও বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন।


রোববার সকাল নয়টায় নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্যানেল মেয়র, কাউন্সিলরগন।

এর পরপরই বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো শ্রদ্ধা নিবেদন জানান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (সাবেক) সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আ’লীগ।


নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগন শ্রদ্ধা নিবেদন করেন। একই স্থানে বরিশাল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. সাদেকুল আরেফিন ক্যাম্পাসে বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *