নাগরিক রিপোর্ট:
সামনে নিস্পাপ শিশুরা, তার পেছনেই ধবধবে সাদা গেঞ্জি আর ক্যাপ পরিহিত নেতা। সাইকেলে ছুটিছেন আর ছুটছেন। পিছনে রয়েছে তারুন্যের ঢল। বুধবার বিকেলে এমনটাই ছিল বরিশাল নগরীর প্রধান সড়কগুলোর চিত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্নাঢ্য এই সাইকেল র্যালীর নেতৃত্ব দেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে মেয়র সাদিক ঐতিহ্যবাহী বরিশাল জিলাস্কুল এর সস্মুখ থেকে এ সাইকেল র্যালীর উদ্বোধন করেন বিকেল ৪টার দিকে। পরে র্যালীটি আমতলা পানি ট্যাংকি, সিন্ডবি রোড, নথুল্লাবাদ, হাসপাতাল রোড, সদর রোড হয়ে ফের জিলাস্কুলের সামনে পৌছায়। দেড় ঘন্টাব্যাপী এ সাইকেল র্যালীতে মেয়র সাদিকের সাথে প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, রফিকুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ এবং শিশু ও বৃদ্ধরা অংশগ্রহন করেন।
আয়োজকদের তথ্যমতে, সাইকেল র্যালীতে কয়েক হাজার তরুন, যুবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেনীর মানুষ অংশগ্রহন করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করেন।
