নাগরিক রিপোর্ট:
মেঘনা নদীর ভাঙন থেকে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনী ভাঙ্গা ও ঘোষেরচর রক্ষার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় নদী ভাঙ্গা থেকে রক্ষায় বেরিবাধ নির্মানের দাবী জানানো হয়। উপজেলা চত্বরে বৃহস্পতিবার বেলা ১টায় এই কর্মসূচী পালন করা হয়।
ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত লোক অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন গুয়াবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী স্বপন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের হাতে স্মারকলিপি পেশ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন পন্ডিত, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
