নাগরিক রিপোর্ট:
কোভিড-১৯ নিয়ন্ত্রণে চীন থেকে আমদানিকৃত ভ্যাক্সিন ‘সিনোফার্ম (ভেরোসেল)’ বরিশালে পৌছেছে। শুক্রবার বরিশাল জেলার জন্য ৩১,২০০ ডোজ ভ্যাক্সিন রিসিভ করা হয়েছে। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ তা গ্রহন করেনে।
এসময় বরিশাল সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন, জেলা পুলিশের প্রতিনিধি, ড্রাগ সুপার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ বলেছেন, এ ভ্যাক্সিন প্রয়োগ শীঘ্রই শুরু হবে।
