করোনা শনাক্ত ও উপসর্গে বরিশালে ১২ জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ও উপসর্গ সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বেশী হওয়ায় বেড়েছে করোনা পজিটিভ রোগীর সংখ্যাও। তবে শনাক্তের হার কমেছে।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৪৭ জন। যা বৃহস্পতিবার চেয়ে ১৩৩ জন বেশী। বৃহস্পতিবার বিভাগে পজিটিভ শনাক্ত ছিল ৪১৪ জন। শুক্রবার বরিশাল বিভাগে শনাক্তের হার হয়েছে ৩২ দশমিক ৬০। যা বৃহস্পতিবার ছিল ৪৩ দশমিক ২৬।


বিভাগীয় স^াস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় এক হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় ৫৪৭ জন পজিটিভ শনাক্ত হন। বৃহস্পতিবার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছিল।


পরিচালক ডা. বাসুদেব কুমার আরও জানান, ২৪ ঘন্টায় পজিটিভ শনাক্ত বরগুনা ও ঝালকাঠীতে ২ জন করে এবং পিরোজপুরে একজন মারা গেছেন।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান স্বপন জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৮ জন মারা গেছেন। তারমধ্যে একজন করোনা পজিটিভ শনাক্ত এবং অপর ৭ জনের উপসর্গ ছিল।


তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ১৯০ জনের নমুনা পরীক্ষায় ১০১ জন পজেটিভ শনাক্ত হন। সে হিসাবে শনাক্তের হার ৫৩ দশমিক ১৫। যা বৃহস্পতিবার ছিল ৫১ দশমিক ৮৫।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী সংক্রামিত হয়েছে বরিশাল জেলায়। এ জেলাতে ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ১৮১ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ৮৮। পিরোজপুরে শনাক্তের হার ৪২ দশমিক ৩৩। এ জেলাতে ৩২৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জন পজিটিভ শনাক্ত হন।


ভোলা ও ঝালকাঠীতে সংক্রামনের গতি নিম্মমুখী। গত ২৪ ঘন্টায় ভোলা জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ১০। এ জেলাতে ৬২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। ঝালকাঠীতে ৩২৩ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন পজিটিভ শনাক্ত হন। এ জেলাতে শনাক্তের হার ৩০ দশমিক ৩৪।
সংক্রামনের সংখ্যা ও হার নি¤œমুখী পটুয়াখালী ও বরগুনা জেলাতেও। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জন এবং বরগুনায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ১৫ দশমিক ০৮ ও ২২ দশমিক ৯৪।


দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫৫ জন পজিটিভ শনাক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *