বরিশালে ১৩ জনের মৃত্যু : করোনায় আক্রান্ত ৮৫৪ জন

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল বিভাগের ছয় জেলায় বুধবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় করোন উপসর্গ ও পজিটিভ শনাক্ত সহ মোট ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন ৮৫৪ জন। ২৪ ঘন্টায় বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হচ্ছে ৪১ দশমিক ৩৬। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘন্টায় বিভাগে মোট দুই হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮৫৪ জন পজিটিভ শনাক্ত হন। একই সময়ে পজিটিভ শনাক্ত বরিশালে ৩ জন এবং ঝালকাঠীতে একজন মারা গেছেন।
অপরদিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৮ জন মারা গেছেন।
তিনি আরও জানান, শেবাচিম হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬০ ভাগ।
বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ২৮৮ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৭ দশমিক ৭৬ ভাগ। বিভাগের মধ্যে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার সর্বাধিক ভোলা জেলায় ৫১ দশমিক ৬১ ভাগ। এ জেলায় ৩৪১ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
পিরোজপুর ও ঝালকাঠীতে শনাক্তের হার যথাক্রমে ৩৩ দশমিক ৮২ এবং ৩৩ দশমিক ৮৯। পিরোজপুরে ২০৪ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন এবং ঝালকাঠীতে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৮১ জন পজিটিভ শনাক্ত হন।
পটুয়াখালীতে ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জন পজিটিভ শনাক্ত হন। এ জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক ০১। বরগুনায় শনাক্তের হার ৩৯ দশমিক ১৩ ভাগ। এ জেলাতে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭২ জন পজিটিভ শনাক্ত হন।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৯১ জন রোগী চিকিৎসাধীন আছেন। তারমধ্যে পজিটিভ শনাক্ত ১২৩ জন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *