শ্রমজীবীদের জন্য টিকার ফ্রি রেজিস্ট্রেশন বুথ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীতে সোমবার শ্রমজীবী মানুষের সহযোগিতায় “ফ্রি করোনা টিকা রেজিষ্ট্রেশন বুথ” এর কার্যক্রম উদ্বোধন করা হয়। নগরীর ফকিরবাড়ি রোড বাসদ কার্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে টিকা কার্ড তুলে দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী।


এসময়ে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, বরিশাল সরকারি মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম, রসুলপুর অঞ্চল কমিটির সদস্য সচিব রেজওয়ান, ১৭ নং ওয়ার্ডের সদস্য সুখি আক্তার, কেডিসি অঞ্চল কমিটির রিম আক্তার প্রমুখ।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- শ্রমজীবী মানুষ করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন পদ্মতি জানেননা। তাদের সহযোগিতায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমের আওতায় নগরীর রসুলপুর, চাঁদমারি, কেডিসি, কাউনিয়া, পলাশপুর সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে এই টিকা নিবন্ধনের কাজ পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *