১৯ মাস পর বাবুগঞ্জ আ’লীগে নতুন নেতৃত্ব!

Spread the love

নাগরিক রিপোর্ট:
সম্মেলনের ১৯ মাস পর শুধুমাত্র সভাপতি ও সাধারন সম্পাদক পদ দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটির সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনকে নবগঠিত কমিটির সভাপতি ও মৃধা আখতারুজ্জামান মিলনকে সাধারন সম্পাদক করা হয়।


মিলন আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির এ তথ্য জানান।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, ২০১৯ সালের ১২ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হয়। ওইদিন সম্মেলনের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।

এরপর দেশে করোনা পরিস্থিতির অবনতি এবং জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহানারা আবদুল্লাহর মৃত্যুসহ বিভিন্ন পরিস্থিতির কারনে এতদিন কমিটি গঠন করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *