ধণীর দুলালদের ফাঁদে ফেলতেন পিয়াসা-মৌ

Spread the love

নাগরিক ডেস্ক : গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকার ২০-২৫টি বাসায় প্রতি রাতে আয়োজিত ‘নাইট পার্টি’তে অংশ নেওয়া বিভিন্ন মডেলই একসময় এ চক্রের সদস্য হয়ে পড়েন। পার্টিতে অংশ নেওয়া ধনাঢ্য পরিবারের সদস্যদের অসতর্ক অবস্থার ছবি কৌশলে তুলে রাখতেন তারা। পরে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং স্বজনদের কাছে পাঠানোর ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন মডেলরা।

পুলিশ বলছে, এই চক্রের সদস্য হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং অভিনেত্রী শিলা হাসান। মাদক মামলায় পিয়াসা ও মৌকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে জব্দ ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য আলামত পরীক্ষা করে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তবে শিলা হাসান এখনও অধরা রয়েছেন।

উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, নাইট পার্টির সক্রিয় সদস্য হিসেবে এমন ১০-১১ জনের নাম পাওয়া গেছে, যারা ধনাঢ্য পরিবারের সন্তান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, পিয়াসা ও মৌকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আমরা এই চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নামও পেয়েছি। আরও অনেককেই আইনের আওতায় আনা হবে।
গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকার ২০-২৫টি বাসায় প্রতি রাতে আয়োজিত ‘নাইট পার্টি’তে অংশ নেওয়া বিভিন্ন মডেলই একসময় এ চক্রের সদস্য হয়ে পড়েন। পার্টিতে অংশ নেওয়া ধনাঢ্য পরিবারের সদস্যদের অসতর্ক অবস্থার ছবি কৌশলে তুলে রাখতেন তারা। পরে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং স্বজনদের কাছে পাঠানোর ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন মডেলরা।

পুলিশ বলছে, এই চক্রের সদস্য হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং অভিনেত্রী শিলা হাসান। মাদক মামলায় পিয়াসা ও মৌকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে জব্দ ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য আলামত পরীক্ষা করে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তবে শিলা হাসান এখনও অধরা রয়েছেন।

উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, নাইট পার্টির সক্রিয় সদস্য হিসেবে এমন ১০-১১ জনের নাম পাওয়া গেছে, যারা ধনাঢ্য পরিবারের সন্তান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, পিয়াসা ও মৌকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আমরা এই চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নামও পেয়েছি। আরও অনেককেই আইনের আওতায় আনা হবে।

সংগৃহীত- সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *