পুলিশ সুপার মারুফ করোনায় আক্রান্ত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।


তিনি জানান, গত ২ আগস্ট পুলিশ সুপার মারুফ হোসেন অসুস্থবোধ করলে সরকারি বাসভবনে আইসোলেশনে চলে যান। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের সদস্যরা তার নমুনা সংগ্রহ করেন। পরদিন বুধবার রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়।


অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, বর্তমানে পুলিশ সুপার মারুফ হোসেন সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। তবে তথ্য ও প্রযুক্তির সহায়তায় দায়িত্বভার অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *