বরিশালে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় বিভাগীয় ও জেলা জেলা ক্রীড়া সংস্থা পালন করেছে। এ উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বেলা ১২টায় শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারসহ দুটি ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃৃবৃন্দ।


পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন খান আলো।

জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ করে যুব উন্নয়ন অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *