‘আমি তো পালিয়ে যাবো না’

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছন, গ্রেপ্তার করলে আমার বাসা ঘেরাও করা লাগবে না। আমি তো পালিয়ে যাবো না। আমাকে বললে থানায় চলে যাবো। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, পরিচ্ছন্নকর্মীদের অনুভুতি আমি বুঝি। সাধারন জনগনের কোন দোষ নাই। তারা যেন দুর্ভোগের শিকার না হয়। ধন্যবাদ জানাই তাদের (পরচ্ছিন্নকর্মী) মন জয় করতে পেড়েছি। ময়লা পরিস্কার না করলে আমার জনগন দুর্ভোগে পড়বেন।

মেয়র বলেন, আমরা চাই না আগস্ট মাসে বিশৃংখলা। আমরা কার বিরুদ্ধে করবো। যেটাই হবে তা আমার দল, নেত্রীর বিরুদ্ধে হবে। আমি এখান থেকে চলে যাবো, কোন অসুবিধা নেই।

কিন্তু আমি বিচার বিভাগীয় তদন্ত চাই। বুধবার রাতের পুরো ভিডিওটা দেখতে চাই। আমার নেতাকর্মীরা আহত। এটির সুষ্ঠ তদন্ত হওয়া উচিৎ। অন্যায় আমার হলে অবশ্যই জননেত্রী বিচার করবেন।

সরকারী দলে থেকেও মামলার আসামী হওয়া প্রসঙ্গে মেয়র বলে, আমার অনুভতি এটা হওয়া উচিৎ ছিল না। ৩ বছরে আমার টাকা আসে না। এই ধরনের কর্মকন্ড, প্রতিহিংসা করিছি কিনা তা আপনারা জানেন। ব্যানার ফেস্টুন বিষয়ে তিনি বলেন, আমার দলের ব্যানার, ইউএনও বাধা দেবার কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *