ববিতে বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনুষ্ঠিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
জাতিরপিতা শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ববির বেতারভিত্তিক সংগঠন বিইউ রেডিও-এর আয়োজনে রোববার দিবাগত রাত আটটায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।


অলিম্পিয়াডে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত ইভা, দ্বিতীয় হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদা হক মিতু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী তানিব রহমান তৃতীয় স্থান অধিকার করেছেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, নবনিযুক্ত প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিইউ রেডিও-এর রেডিওজকি আসাদুজ্জামান।


উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সমান বাংলাদেশ। ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা, ১৯৭১ সালের ১০ এপ্রিলের সরকার গঠন ও ১৬ ডিসেম্বর কেন বিজয় দিবস হল? তরুণ প্রজন্মকে এ চারটি বিষয় নিয়ে ভাবা ও মনের মধ্যে গেঁথে রাখা সহ প্রশ্ন করার সক্ষমতা অর্জন করতে হবে। এছাড়াও বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর মতো আধুনিক, সাহসী, বিজ্ঞানমনষ্ক, সৎ ও মানবিক হওয়ার আহŸান জানান।


এর আগে গত ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষে অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে ২০ এমসিকিউ দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫০ ভাগ সঠিক উত্তরদাতাদের নিয়ে রোববার দ্বিতীয় রাউন্ডে পাঁচটি এমসিকিউ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে কম সময়ে উত্তর দেওয়া তিন জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের সার্টিফিকেট ও পুরষ্কার দ্রæত পৌঁছে দেওয়া হবে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *