নলছিটিতে হামলা-মামলায় এলাকা ছাড়া এক পরিবার

Spread the love

নাগরিক রিপোর্ট:
ঝালকাঠীর নলছিটিতে হামলা ও মামলার কারনে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবারের পুরুষ সদস্যরা। স্থানীয় একটি প্রভাবশালী মহল চাঁদার দাবীতে ওই পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে তালু ঝুলিয়েও দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: মোশারফ হোসেন চাঁদাবাজী মামলা করলেও পুলিশ রহস্যজনক পুলিশ পালন করছে। ঘটনাটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নতুন হাটবাজারের।


জানা গেছে, চাঁদার দাবীতে নলছিটির রানাপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নতুন হাটবাজারে গত ২৪ আগস্ট ইলেকট্রনিক্স এর দোকানে তালা দেয় স্থানীয় মো: কাইউম মল্লিক, শাহাদাত মল্লিক, মো: হেমায়েত মল্লিক, মো: বারেক ফকির, মোশারেফ মল্লিক।

এর আগে সন্ত্রাসীরা মোশারফ হোসেনকে কুপিয়ে জখমও করে। এ ঘটনায় গত ৮ আগস্ট মোশারফ হোসেন চাঁদাবাজী মামলা দায়ের করেন। ওই মামলায় হাজিরা দিতে গেলে আসামী মো: কাইউম মল্লিক, শাহাদাত মল্লিককে কারাগারে প্রেরন করেন। এর পর থেকেই অন্য আসামীদের হুমকীতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী মোশারফ ও তার স্বজনরা


ঘটনার শিকার নলছিটির রানাপাশার মেসার্স তাকিয়া ইলেকট্রনিক্স এর স্বত্তাধিকারী মো: মোশারফ হোসেন অভিযোগ করেছেন, চাঁদা না দেয়ায় স্থানীয় একদল সন্ত্রাসীর ভয়ে তারা বাড়িতে যেতে পারছেন না। তিনিসহ তার দুই ছেলে মিঠুন খান, আরিফ খান, স্বজন ফয়সাল খান, আউয়াল খানসহ ৮-১০জন দুরে সরে আছেন।


ব্যবসায়ী মোশাররফের মামাত ভাই ফয়সাল খান বলেন, পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে বরং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানী করছে। এ কারনে আইজীপি বরাবর দরখস্ত দিয়েছেন তারা। এরপর থেকে নলছিটি থানা পুলিশ দেখতে পারে না তাদের।

এব্যপারে নলছিটি থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মামলা হয়েছে। এ ঘটনায় হুমকি ধামকির ঘটনা জানা নেই। তবে ঘটনার শিকার ব্যক্তিরা অবহিত করলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *