বরিশালে সুষ্ঠভাবে এসএসসি পরীক্ষা শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সুষ্ঠভাবেই শুরু হলো এসএসসি পরীক্ষা। রোববার পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করে। স্বাস্থ্যবিধি মেনে বিভাগের ১৭৮টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ৭১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩টি কেন্দ্রে ৪০ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার তালিকায় রয়েছে। তবে শিক্ষার্থীরা জানায়, এসএসসি পরীক্ষা শুরুর আগে কোন মডেল টেস্টও তারা দিতে পারেনি। যার ফলে পরীক্ষা নিয়ে শঙ্কিত। তবে এবারে তিন সাবজেক্ট হলেও সরকার যে পরীক্ষা নিচ্ছে এতে করে অটো পাশের চেয়ে মেধার মূল্যায়ন হবে বলে অভিভাবকরা মনে করেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, প্রথম দিনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া ভোলায় একজন পরীক্ষার্থী বহিষ্কার ও একই জেলায় দুই জন হল পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরিদর্শকরা হলেন, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হোসনে আরা বেগম এবং রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাবুল চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *