সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে বরিশালে মামলা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিতর্কের মুখে পদত্যাগ করা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি’র বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সাধারন সম্পাদক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে সোমবার বরিশাল ডিজিটাল নিরাপত্তা ট্রাইবুনালে মামলার আবেদন করেন।

ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশতাক হোসেন রুবেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষামান রেখেছেন। তিনি জানান, ডা. মুরাদ হাসান ছাড়াও ভার্চুয়াল টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলালকেও মামলায় আসামী করা হয়েছে।

বাদী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ন মন্তব্য করায় তিনি মামলাটি দায়ের করেছেন।

প্রসঙ্গত, জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য ও এক নায়িকার সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডা. মুরাদ হাসান সম্প্রতি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি লোকচক্ষুর আড়ালে যেতে কানডা পাড়ি জমালে ওই দেশে তাকে ঢুকতে দেয়া হয়নি। মধ্যপ্রাচ্যেও তার ঠাই হয়নি। গত রোববার তিনি দেশে ফিরে আত্মগোপনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *