দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ ববি কর্মকর্তাদের

Spread the love

নাগরিক রিপোর্ট:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে দুস্থ্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় প্রশাসনিক ভবনের নিচতলায় এ শীতবস্ত্র বিতরন কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের কস্ট কিছুটা লাঘব হবে। এসময় উপাচার্য সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

ববি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক আবু হাচান।

দুস্থ্যদের মানুষের মধ্যে ববি অফিসার্স এসোসিয়েশনের শীত বস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরশীদ আবেদীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *