বছরের প্রথম দিনে নতুন বই বিতরন

Spread the love

নাগরিক রিপোর্ট:
করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে বরিশালে বই উৎসব হয়নি। তবে গতকাল শনিবার বছরের প্রথমদিনে আনন্দঘন পরিবেশে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বই পেয়ে দারুন খুশি শিশু শিক্ষার্থীরা।

বরিশালে শনিবার বেলা ১১টায় নগরের মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

বই বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই উপহার দেয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।

এরআগে নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার।

এবছর, বরিশাল জেলায় প্রাথমিকে সাড়ে ১৪ লাখ বইয়ের চাহিদা থাকলেও বই এসেছে ১৩ লাখ। মাধ্যমিকে ৪৩ লাখ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত বই এসেছে ২৫ লাখ। আগামী কয়েকদিনের মধ্যে সব বই পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *